নিউজ ডেস্ক :
খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মাতা রিজিয়া শহীদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,যুবলীগ নেতা সুজনের মা দীর্ঘদিন অসুস্থ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রিজিয়া শহীদের নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ৯টায় নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে।
এরপর মরহুমাকে টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে টুংগিপাড়া গহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।