বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে এবং মহাপরিচালক
মহোদয়ের নির্দেশে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ইউনিয়ন পরিষদে
দিনব্যাপি আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূলে ঔষধ
বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট
আনসার ও ভিডিপি, সাতক্ষীরা মোরশেদা খানম।
উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ তিথি
মহলদার, ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ বাশিপুর রমান, ডাঃ শুস্মিতা সেন কেয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের
উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী বলেন, আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা
দেশব্যাপি পূর্বের ন্যায় এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনী। তারই ধারাবাহিকতায় আজ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার
নওয়াবেকী ইউনিয়ন পরিষদে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও
বিনামূলে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের দাবী
এ বাহিনীর উদ্দ্যোগে মাঝে মাঝে এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আনসার ও
ভিডিপি সদস্যরা উপকৃত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী,
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা নারগিস আরা পারভীন এবং খুলনা রেঞ্জের ও ৩০
আনসার ব্যাটালিয়নের মেডিকেল এ্যাসিট্যান্টগণ।
উল্লেখ্য, ৬০০ জন রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির