বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা ফরিদা বেগমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসারের শোক

বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের সাবেক কর্মকর্তা এবং তথ্য অধিদফতরের সাবেক সিনিয়র তথ্য অফিসার (সংস্থাপন ও সমন্বয়) ফরিদা বেগমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধান তথ্য অফিসার মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ফরিদা বেগম আজ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —— রাজিউন)। তথ্য বিবরণী ।