ক্যাপশনঃ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী।
খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিন ব্যাপি বার্ষিক
কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ সকাল ১০.০০ ঘটিকায় আনসার ও
ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ
উদ্বোধন করেন প্রধান অতিথি রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে
রাব্বী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল)
মোঃ আশরাফুজ্জামান (ফোকাল পয়েন্ট) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক
প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসাবে বিভিন্ন বিষয় সমূহ
প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করেন।
প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে
রাব্বী প্রশিক্ষণে অংশ গ্রহনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীর পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখে ছিলেন
ক্ষুদা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার। দেশ ব্যাপি আর্থ
সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি।
সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সহযোগীতা করতে
হবে এবং আমাদের নিজেদের স্বার্থে তাঁর চিন্তা ও দর্শণ নতুন প্রজন্মের
কাছে পৌছে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
খুলনা রেঞ্জের সকল ব্যাটালিয়ন সমূহের পরিচালকবৃন্দ, জেলা
কমান্ড্যান্টবৃন্দ, সহকারী পরিচালক ও সহকারী জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা
আনসার ভিডিপি কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। খবরঃ বিজ্ঞপ্তির