সাংবাদিক পাশ, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, ২য় পর্যায়

 

আগামী ২১ মে, ২০২৪ তারিখে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ২য় পর্যায়ে খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য ‘সাংবাদিক পাশ’ পেতে আগ্রহী গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত ছকে (ছক ও বিজ্ঞপ্তি সংযুক্ত) আবেদন করতে পারবেন। পূরণকৃত আবেদন বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, খুলনা (রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪, ২য় পর্যায়) এর দপ্তরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। (উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ১৫ মে, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে আবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে)। খবর বিজ্ঞপ্তির