প্রবীণ রাজনৈতিক হায়দার আকবর খান রনোর মারা গেছেন 

ফাইল ছবি।

নিউজ ডেস্ক:

হায়দার আকবর খান রনো মারা গেছেন।তিনি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ছিলেন।

 

আজ শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন ।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে,

প্রবীণ এই বামপন্থী নেতা ধানমন্ডিতে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থবোধ করলে তাঁকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল।

 

।।এক নজরে হায়দার আকবর খান রনোর বণা’ ঢ্য জীবন।। 

 

মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।

২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাঁকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।

 

হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।