এ্যাডঃ কানিজ ফাতেমা আমিনের ইন্তেকাল

নিউজ ডেস্কঃ
নিউজ ডেস্কঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. কানিজ ফাতিমা আমিন (৬১) বুধবার দুপুর সোয়া ২টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন । এড. কানিজ ফাতেমা আমিন খুলনা শিশু ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খুলনা শাখার সহ-সভাপতি ছিলেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।