সাংবাদিক বাবুল আকতারের পিতার ৯ম মৃত্যু বার্ষিকী আজ

এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা

বিভাগীয় প্রধান বাবুল আকতারের পিতা ক্রিসেন্ট গেটস্থ
পাকশাহী জামে মসজিদ কমিটির সভাপতি, ৮ নং ওয়ার্ড
আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা
মোঃ বাদশা মিয়া- এর ৯ম মৃত্যু বার্ষিকী আজ ২রা মে
(বৃহসপতিবার )।এ উপলক্ষ্যে বৃহসপতিবার সকাল থেকে
খালিশপুর ক্রিসেন্ট বাজার নিজস্ব বাসভনে কোরআনখানি ও
বাদ এশা দোয়া মাহফিল, নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেটস্থ
পাকশাহী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের
আয়োজন করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বড়ফা
গ্রামের বাড়ীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে
কোরআনখানি ও বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের যথা সময়ে
উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে
অনুরোধ জানানো হয়েছে। খবরঃবিজ্ঞপ্তির