আসন্ন নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপংকর নাগের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।
বিবৃতিদাতারা হলেনঃ খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), অধ্যাপিকা রুনু রেজা এমপি, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, প্রফেসর ডা: বঙ্গমকল বসু, প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. রাফিজুল ইসলাম, প্রফেসর সাধনরঞ্জন ঘোষ, প্রফেসর এম আবুল বাশার মোল্লা, অধ্যাপক ড. মনিরুজ্জামান, ডাঃ সামছুল আহসান মাসুম প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একজন সংসদ সদস্যের ভাইয়ের অনুসারীরা ডাঃ দীপংকর নাগের উপর অতর্কিত হামলা চালায়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। খবরঃ বিজ্ঞপ্তির