প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ২৫০
পিচ মাদকদ্রব্য গাঁজা ’সহ ২ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২ টা ১০ মিনিটের দিকে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন
চন্দনশ্রী গ্রামস্থ শ্রীফলতলা সরকারী পুকুরের সামনে হতে মোঃ আমির ই আজম ওরফে তুলিপ
(২৪), ও মোঃ ইসরাফিল গাজী (২৩) দ্বয়কে সর্বমোট ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আব্দুর রহিম হাওলাদার বাদী
হয়ে রূপসা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত
মামলা দায়ের করেন।