রামপালে ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির আনসারদের উপর সন্ত্রাসীদের আক্রমণ ও সন্ত্রাসী আটক

“বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড” রামপাল, বাগেরহাটে মোতায়কৃত আনসার ব্যাটালিয়ন সদস্যদের উপর সন্ত্রাসীদের আক্রমণ ও সন্ত্রাসীদের প্রতি পাল্টা গুলিবর্ষণ ও সন্ত্রাসী আটক প্রসঙ্গে।
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাগেরহাটের রামপাল উপজেলায় “বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড” এ ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনার মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যরা দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে এবং বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান প্লান্টের কাজে ব্যবহৃত মূল্যবান চোরাই মালামালসহ চোরাকারবারীদের আটক করেছে।
৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের মোতয়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যরা অত্যন্ত সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছে। গত ০৪-০৪-২০২৪ খ্রি. রাত আমুমানিক ১১:০০ ঘটিকায় সময় বিদ্যুৎ কেন্দ্রর মালামাল চুরির জন্য প্রায় ৬০-৭০ জন সন্ত্রাসী প্রবেশ করে মালামাল চুরির সময় কোম্পানির সিকিউরিটি গার্ড সদস্যরা দেখে ফেলে তাদেরকে প্রতিহত করার সময় তাদের মারধর করলে আনসার ব্যাটালিয়নের টহল টিম ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে সিকিউরিটি গার্ড সদস্যদের উদ্ধার করেন এবং সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রসীরাও তাদের উপর পাল্টা আক্রমন করেন এবং ধারালো ছুরি দিয়ে আনসার ব্যাটালিয়নের হাবিলদার কামাল পাশা নামের ০১ জন সদস্যের মাথায় আঘাত করলে উক্ত সদস্য নিজের এবং রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে তার নামে ইস্যুকৃত ৭.৬২ মি.মি. এসএমজির ৩০ রাউন্ড ফায়ার করেন। তার গুলিতে আশাবুল হক (২০) নামের একজন সন্ত্রাসী গুরুতর আহত হয়। আনসার ব্যাটালিয়ন সদস্য হাবিলদার কামাল পাশা ও গুলিবিদ্ধ সন্ত্রাসী আশাবুল হক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা চিকিৎসাধীন রয়েছে।
পরিচালক মোল্যা আবু সাইদ বলেছেন এ জাতীয় ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্যক্রম অব্যাহত থাকবে। উক্ত ঘটনার বিষয়ে রামপাল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির