রূপসার জাবুসার একটি পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট কাজ করছে

নিউজ ডেস্কঃ

খুলনার রূপসায় জাবুসা এলাকার সালাম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত মো. আব্দুল কাদির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। অনলাইন।