টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৪০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে

নিউজ ডেস্কঃ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা দরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করবে ।

আজ সোমবার (১ এপ্রিল) টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান। তথ্যঃ অনলাইন।

টিসিবি জানায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিন জেলার মধ্যে ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রয় কার্যক্রম চালানো হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৪০ টাকা।

এর আগে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়।