খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

গতকাল ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ, আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,
ইলাইপুর, রূপসা, খুলনায় জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী
অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান বিকাল ০২.৩০ ঘটিকায়
অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আনসার ও গ্রাম প্রতিরক্ষঅ বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়;
আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন
মোল্যা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ
সাইফুদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি
সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের
নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে
লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান
জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ
উপকৃত হবেন এবং দেশ ও উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট
আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মোঃ
সাইদুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ ।
প্রধান অতিথি অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ
বিতরণ করেন। খব্রঃ বিজ্ঞপ্তির