খুলনার বটিয়াঘাটা থানা এলাকা হতে সীমানা পিলারসহ চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে
সীমানা পিলার চক্রের ২ সদস্য সহ সীমানা পিলার উদ্ধার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-বার এর নির্দেশে গতকাল রাত ৯ তা ৫০ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের বিশেষ একটি দল

বটিয়াঘাটা থানা এলাকায়
মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান করাকালে বটিয়াঘাটা
থানাধীন ঝালবাড়ি চরপাড়া গ্রামের জনৈক মঞ্জুরুলের বাড়ীর পিছনে বেগুন
ক্ষেত হতে আসামী মোঃ বাপ্পী শেখ (২৪), পিতা- আকমল শেখ, সাং-বিরাট,
ও তারিকুল ইসলাম শেখ (৩০), পিতা-ইনসান শেখ, সাং-ঝালবাড়ি, উভয় থানা-
বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে একটি সীমানা পিলার
সদৃশ বস্তু সহ গ্রেফতার করেন।

যার উচ্চতা ৩৭ ইঞ্চি, নিচের ব্যাস ২৭ ইঞ্চি, উপরের ব্যাস
২৬ ইঞ্চি উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে
বটিয়াঘাটা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের
করেন।