খুলনায় ৬’শ টাকা কেজি দরে মাংস বিক্রী কার্যক্রমের  উদ্বোধন সিটি মেয়রের

 

খুলনা বøাড ব্যাংকের উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে ৬’শ টাকা কেজি দরে মাংস বিক্রী কার্যক্রমের  উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

মাহে রমজানের বাকি দিনগুলিতে ৬’শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে খুলনা বøাড ব্যাংক। শুক্রবার (২২ মার্চ) সকালে নগরীর শিববাড়ি মোড়ে মাংস বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সিটি মেয়র বøাড ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পবিত্র রমজানে বøাড ব্যাংকের এ উদ্যোগ সাধারণ পরিবারসহ সব ধরণের মানুষ উপকৃত হবে। তিনি বøাড ব্যাংকের জনহিতকর এ কার্যক্রমের সর্বাঙ্গিন সফলতা কামনা করেন।

উল্লেখ্য, গরুর মাংসের দাম সাধারণের ক্রয় মতার নাগালের মধ্যে রেখে দেশের বিভিন্ন স্থানে অনেকেই বিক্রি করছেন। বøাড ব্যাংক সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে এবং সাধারণ মানুষের পাশে থাকতেই মাংস বিক্রীর এ উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই ৬’শ থেকে ৬’শ ৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করা সম্ভব বলে বøাড ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। মাহে রমজানের বাকি দিনগুলিতে ৬’শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে বলে তারা জানান।

খুলনা বøাড ব্যাংকের সভাপতি সালেহ আহমেদ সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা শেখ মোহাম্মদ দেলোয়ার, মডারেটর শেখ সাইফুল ইসলাম, কমলেশ চন্দ্র বাছাড়, তুহিন হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।খবর: বিজ্ঞপ্তির