খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন হতে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাই বাঙালী জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করবে।
সিটি মেয়র আজ রবিবার সকালে নগর ভবনে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সিটি মেয়র নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম।
বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে শৈশব থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকবোধ জাগ্রত করতে হবে। আজকের শিশুদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে আগামীতে তারাই দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: শামছুদ্দন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: শফিকুর রহমান, মোঃ শরিফুল ইসলাম সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রাফিজা , খাদিজা সুলতানা, মাজেদা খাতুন ও এ্যাডঃ জেসমিন পারভিন জলি। প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, বাজার সুপার এম এ মাজেদ, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ^াস সহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্ততৃা করেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান।
পরে সিটি মেয়র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির