খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

১৭ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রবিবার যথাযোগ্য মর্যাদায় সর্র্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪
যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে খুলনা রেঞ্জ ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর উদ্দ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে
দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
এ উপলক্ষ্যে সকাল ৮.৩০ ঘটিকায় খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ
ফজলে রাব্বী, জেলা প্রশাসকের কার্যালয় খুলনা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ
সময় তার সঙ্গে ছিলেন পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাইদ, জেলা
কমান্ড্যান্ট, খুলনা মোঃ সাইফুদ্দিন।

সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ
ফজলে রাব্বী। আলোচনা সভায় প্রধান অতিথি উপমহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান এঁর জীবনী ও কর্মের উপর বিস্তারিত আলোকপাত করেন এবং
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ভূমিকা রাখার জন্য
আহব্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ
সাইফুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ
তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা,
কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারগণ।
সকাল ১১.২০ ঘটিকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ
কার্যালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উপর
নির্মিত প্রামান্যচিত্র ‘‘আমাদের বঙ্গবন্ধ ুু’’ ও ”অসমাপÍ মহাকাব্য” প্রর্দশন
করা হয়।

পরে রেঞ্জ কার্যালয়ের মসজিদে বাদ যহোর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী
সদস্যবৃন্দ এবং মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধার আত্মার
মাগফিরাত, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা
করা হয়। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট,
খুলনা মোঃ সাইফুদ্দিন সহ রেঞ্জ ও জেলা কার্যায়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও
ব্যাটালিয়ন আনসারগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির