খুলনায় আয়রন প্যারাডাইস জিম-এর আয়োজনে
প্রথম বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ অনুষ্ঠিত
হয়েছে। ৮ মার্চ শুক্রবার নগরীর ময়লাপোতা সংলগ্ন
কেডিএ এভিনিউ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম
বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর উদ্বোধন
করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল।
আয়রন প্যারাডাইস জিম-এর এমডি মনির আহম্মেদ
হিরন জমাদ্দারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক
হাসিব হাসান বাবুর পরিচালনায় বিশেষ অতিথি
ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ
মঈনুল ইসলাম জমাদ্দার। বডি বিল্ডিং
চ্যাম্পিয়নশিপের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
বডি বিল্ডিং জাতীয় দলের খেলোয়াড় মোঃ আজম,
আকাশ মজুমদার (পুলিশ), মোঃ শামীম।
প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী
অংয়শগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুব
আলম, মোঃ রুবেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও
প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির