প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে
রুপসা থানা এলাকা হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৩
জন গ্রেফতার ।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান
পিপিএম (বার) এর নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গতকাল বিকাল ৪ টা ২০ মিনিটে
রুপসা থানা এলাকায় উদ্ধার অভিযান ও
বিশেষ অভিযান পরিচালনা
করেন। অভিযানকালে গোয়েন্দা পুলিশের দলটি
গোপন সূত্রে জানতে পারেন যে, টাকার
বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। এরপর সংগীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল হতে ১। আসলাম মোল্লা (৫২),
২। আরিফুল ফরাজি (৩২), ৩। ইমামুল শেখ (৪৫)দেরকে ধৃত পূর্বক তাদের
হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা উদ্ধার করে। পরবর্তীতে
এসআই (নিঃ) আল আমিন উক্ত
আলামতের জব্দতালিকা মোতাবেক রুপসা থানায় জুয়া আইনে মামলা দায়ের করে।