মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার চাচা বিশিষ্ট ক্বারী মো. মোকছেদুর রহমান (৬৬) ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওল গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তিনি মোহাম্মদনগর দারুস সুন্নাত দাখিল মাদরাসার এবতেদায়ী ক্বারী হিসাবে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।
যোহরবাদ শংকরকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের বড় ছেলে হাফেজ আল মামুন এর ইমামতিতে জানাজায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২ নং কাশিমাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিচুজ্জামান আনিচ, দারুল উলুম চৌমুহনী ফাযিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মনিরুজ্জামান, মোহাম্মদনগর দারুস সুন্নাত দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. এরশাদুল্লাহ, কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ইদ্রীস আলী, শংকরকাঠি সুন্নিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহা. আশরাফুজ্জামান, নবযুগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সরকারি মাহবুব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াসিন হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ঢালী, কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, আব্দুল মাজেদ সরদার, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা শহিদুল্লাহ, মোবারক হোসেন, ক্বারী সোহরাব হোসেন, জি এম কামাল হোসেন, মাওলানা মাহমুদ মোস্তফা, মাস্টার আব্দুল গনি, আবু হেলাল, ইয়াসিন কবীর, আজিম উদ্দিন আহমেদ, হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মো. মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল কবীর বাবু, ক্বারী মোতালেব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জিএম নবাব আলী, জিএম আবুল কাশেম, আব্দুল গফুর, আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, জিএম বাদশা, জিএম আব্দুল কাদের, আব্দুল করিম, সাইফুল ইসলাম বাচ্চুসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সঙগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে দেওলস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানার চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. জাকির হোসেন ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। খবরঃ বিজ্ঞপ্তির