বাংলাদেশ কেমিস্টস্ধসঢ়; এন্ড ড্রাগিস্টস্ধসঢ়; সমিতি খুলনা শাখার উদ্যোগে অদ্য ১
লা মার্চ ২০২৪ ইং তারিখ শুক্রবার বিসিডিএস খুলনা জেলা শাখার নবগঠিত
কমিটির অভিষেক ও শুভেচ্ছা বিনিময় সভা বিসিডিএস এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-
সভাপতি ও খুলনা জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক। উক্ত
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পরিচালকবৃন্দ যথাক্রমে জনাব মোঃ রফিকুল আলম টুকু,
জনাব মোঃ আক্তারুজ্জামান, জনাব এ এম জামাল উদ্দিন বিলু, সাবেক সহ-সভাপতি
জনাব মোঃ দ্বীন আলী, জনাব নাজমুল হোসেন লোচন সহ শরিয়তপুর, মাদারিপুর,
রাজবাড়ী, ফরিদপুর, পিরোজপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল,
কুষ্টিয়া জেলা কমিটি থেকে আগত সম্মানিত সভাপতি, সিনি: সহ-সভাপতি, সহ-
সভাপতি ও কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ
বিসিডিএস খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি এ. এস. এম.
মনিরুজ্জামান খান বাবু, সিনি: সহ-সভাপতি তাপস কুমার সরকার শিব, সহ-
সভাপতিদ্বয় এস. এম. গিয়াস উদ্দিন ও হাসান ফজল মাহামুদ মুন, পরিচালক প্রতাপ
রুদ্র নাথ, হেদায়েতুল ইসলাম পলাশ, আসাদুজ্জামান মিরন, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার,
এস. এম. জাকির হোসেন, কাজী লুৎফর রহমান মুকুল, গোপাল সাহা, শেখ রকিবুল
আবেদীন বাবু, আব্দুল মান্নান মোড়ল, মোঃ হাফিজুর রহমান, জনি বসু, মোঃ বুলবুল
ইসলাম, সুমন কুমার কুন্ডুকে ফুল দিয়ে সংবর্ধিত করেন। খুলনা জেলা শাখার নব
গঠিত কমিটিও আগত অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিডিএস খুলনা জেলা শাখার সিনি: সহ-
সভাপতি জনাব তাপস কুমার সরকার শিব, সহ-সভাপতি জনাব এস. এম. গিয়াস
উদ্দিন ও পরিচালক জনাব আসাদুজ্জুমান মিরন। খবরঃ বিজ্ঞপ্তির