সাংবাদিক বাহারের মাতার মৃত্যুতে খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

 

খুলনা প্রেস ক্লাবের শোক

খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও  দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক এস এম বাহাউদ্দিন (বাহার) এর মাতা আয়েশা বেগম বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের দিকে খুলনার বটিয়াঘাটাস্থ সুন্দরমল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যকালে তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক এস এম বাহাউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক 

বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি ফারুক
আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর
হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,
যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ
বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য
আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল
ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির