খুলনাস্থ বটিয়াঘাটা শইল মারি সেতু ও মরা নদীর পাড়ে অরক্ষিত ফেলানো সড়ক বিভাগের ফেরি!

ছবিঃ ওয়াহিদুজ্জামান[২.২.২৪]

প্রতিবেদকঃ
খুলনাস্থ বটিয়াঘাটা সচল শইলমারী সেতু। সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া পশুর সংলগ্ন নদীর সেই স্রোত নেই। বলা যায় -অর্ধ মৃত! এক সময় বটিয়াঘাটা জলমার স্রোতস্বিনী নদী পারাপারে সড়ক বিভাগের দুটি ফেরী চলাচল করত।সেটা অবশ্য ৮-১০ বছর আগেকার কথা।পরবর্তীতে সেতু নির্মাণ হয়। কিন্ত সড়ক বিভাগের সেই দুটি ফেরি দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়েই রয়েছে।

স্থানীয়রা জানান, উক্ত ফেরী দুটির একটি ডুবে যায়(যখন নদীটিতে পানি ছিল কানায় কানায়)। পরে সেটি কেটে স্থানন্তরিত করা হয় ।আর অপর ফেরীটি এখনও অরক্ষিত অবস্থায় -মরা নদীর পাড়ে পড়ে আছে। ফেরীটির যন্ত্রাংশের তেমন কিছুই নেই বলা চলে।

অনেকটা সংশ্লিষ্টদের বেখেয়াল আর উদাসীনতায় জাতীয় সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে ।

স্থানন্তরের প্রয়োজনীয় পদক্ষেপ স্থানীয় প্রশাসন নিয়েছে কি না – বিষয়টি স্পষ্ট নয়।

এটাতো গেল একটা উদাহারন ।সারাদেশে অনুসন্ধান করলে দ্যাখা যাবে – এমনই অগনিত জাতীয় সম্পদ অযত্নে -অবহেলায় নষ্ট হচ্ছে। বছর বছর পড়ে থাকা বহু জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় -দেখভাল একান্তভাবে প্রয়োজন ।।