চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও খুলনার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক এসএম আজাদ হোসেনকে মহাসচিব করে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নিসচার কার্যালয়ে ২০২৪-২৫ সালের জন্য এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
গত ২১ জানুয়ারি ২০২৪ রোজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সভায় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সিদ্ধান্ত মোতাবেক ০১ ফেব্রুয়ারি ২০২৪ আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৫ মেয়াদে) কেন্দ্ৰীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভার সিদ্ধান্তের আলোকে এককভাবে এই কমিটি গঠন করেছেন চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার কর্মকাণ্ড আরও ব্যাপৃত করার লক্ষ্যে এবারের কমিটি গঠনে দুটি ধাপ অনুসরণ করা হয়েছে। একটি ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। অন্যটি কেন্দ্রীয় ৫১ সদস্যের সাথে নিসচার সকল শাখা সংগঠনের (দেশে ও বিদেশের) সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের অন্তর্ভূক্ত করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতি মাসে একটি করে সভা অনুষ্ঠিত হবে। জাতীয় কমিটির সভা প্রতি ৩ মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন কমিটি সংক্রান্ত সকল সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করবেন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও এসএম আজাদ হোসেনসহ নিসচা নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিসচার খুলনা মহানগর শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। খবরঃ বিজ্ঞপ্তির