সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের মৃত্যু।।প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ
সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একজন গবেষকও ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।