শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের খুলনা সফরসূচি

ফাইল ছবি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তিন দিনের সফরে আজ ১৬ নভেম্বর রাতে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৭ নভেম্বর মাগরিব বাদ খুলনার দৌলতপুর এ্যাডামস অডিটোরিয়ামে দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। তিনি ১৮ নভেম্বর মাগরিব বাদ খুলনার খালিশপুর প্লাটিনাম অফিসার্স ক্লাবে খালিশপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির