নিউজ ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামই ৭ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।