কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি ও পুনর্মিলনী উদযাপন কমিটির শোক

 

মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবং আযম খান কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জিএম সালাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার দুপুর ১২টার দিকে ব্রেনস্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা জানাজা নামাজ জানাযা শেষে সাতক্ষীরা জেলার শ্যামনগরের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে আযমখান সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর সেলিনা বুলবুল ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু। অনুরূপ শোক বিবৃতি জানিয়েছেন আযম খান সরকারি কমার্স কলেজের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এড. মো: সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুল করিম বাবু ও চৌধুরী বাশার ওয়াদুদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে সালাউিদ্দেনর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির