নিউজ ডেস্কঃ
আগামী অক্টোবরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেন যাবে। ওই মাসের শেষ সপ্তাহে এই ট্রেন চলাচল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর দুই প্রান্তে রেল সংযোগ স্থাপনের জন্য একটি প্রকল্প চলমান আছে। প্রকল্প কর্তৃপক্ষ থেকে রেলের দুই অঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়ে পরীক্ষামূলক চলাচলের জন্য একটি ট্রেন চাওয়া হয়েছে। ট্রেনটি পরীক্ষামূলক চলাচলের আগের দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বর প্রস্তুত রাখা হবে। তথ্য ও ছবিঃ অনলাইন।