সিটি কলেজ রি-ইউনিয়ন উদযাপন কমিটির সাধারণ সভা আজ

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৫৮ বছর পূর্তিতে প্রথম রি-ইউনিয়ন আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গঠিত উদযাপন কমিটির নিয়মিত সাধারণ সভা আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় খুলনায় বসবাসকারী সকল শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী ভাইবোনকে নিজ-নিজ শিক্ষাবর্ষের বন্ধুদের সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তসলিম আহমেদ আশা। খবরঃ বিজ্ঞপ্তির