শোক দিবসে খুলনা জেলা যুবলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরৗ মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় বক্তৃতা করেন, যুবলীগ নেতা শেখ হারুন আর রশীদ, এসএম মুশফিকুর রহমান সাগর, মো. মিল্টন, বিকাশ হালদার, মেজবাউর রহমান, ফরহাদ বাবু।
শোকসভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ঘটনাটি ঘটে যায় ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট। সেদিন রাত্রি বেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের কে নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাÐের মধ্য দিয়ে বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপপ্রয়াস চালায় পাকিস্তানের দোসর বাংলাদেশের পথভ্রষ্ট এক দল সেনা। তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বাঙালির হৃদয়ের মণিকোঠায় তিনি রয়েছেন। তিনি আরও বলেন, যতদিন রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’। নেতৃবৃন্দ বলেন, নির্যাতন নিপিড়ণের শিকার পরাধীন একটি জাতিকে নেতৃত্ব দেওয়া এবং তাদেরকে সুসংগঠিত করা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কাজটি খুব সহজে করতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের শোষণের শিকার বাঙালি জাতিকে মন্ত্রমুগ্ধ করে তাদেরকে সুসংগঠিত করে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। সেই স্বাধীনতার মহানায়ককে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়। জিয়াউর রহমান সেই হত্যাকারীদের পুরষ্কৃত করে বিদেশী বিভিন্ন দূতাবাসে চাকরি দেন। বিচার বন্ধের জন্য সংসদে আইন পাশ করেছিলেন। অবিলম্বে এই পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মো. তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লাহ বাহার শেখ রেজাউল করিম রেজা, আমিনুল ইসলাম মনির, তাপস জোয়াদ্দার, ফরিদ আহমেদ, তৌহিদ খান, আশিষ রায়, ফরিদ হোসেন, বিবেক রায়, মনির সরদার, আনিছুর রহমান, জামাল ফকির, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, শামীম হাসান তুহিন, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, অভিজিত রায় অভি, তৌফিকুর রহমান প্রিন্স, মোর্শেদ রিয়াদ, মহিউদ্দিন খান প্রিতম, তানভীর রহমান অপু, ওয়াজকরোনী বাবু দ্বীপ পান্ডে বিশ্ব, হাবিব,  মনির, সরদার জসিম উদ্দিন, সরদার সৈকত আহমেদ জন, এস এম সাদিক মামুন, এম আলমগীর হোসেন মোড়ল, সজিবুল হক, শাকিল, ডা. পারভেজ, সাগর, কেএম তৌহিদুজ্জামান, অনুপম মল্লিক, অলোক রায়, মিরাজ তালুকদার, মিনারুল ইসলাম, মিঠুন বিশ্বাস পাপ্পু, আতিকুর রহমান মন্টু, মো. বাবু, সাফামারওয়া খান, আশিকুজ্জামান রিয়াদ, রাসেল বাপ্পি, মো. সুজন, শহিদুল, মুস্তাফিজ, জাহাঙ্গীর হোসেন আকাশ, হায়দার, মুজাহিদ হোসেন, রনি শিকদার, জাহিদুল কবির,  আরিফুল ইসলাম, মো. লিখন, মিঠুন রায়, বজলুর রহমান সাগর, রায়হান, নাঈম ফারহান, তুহিন হোসেন শাফিন, মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৯টায় জেলার সকল উপজেলা ও ইউনিয়নসহ সকল ইউনিট কার্যালয়ে কোরআন খানি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, গীর্জা এবং প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।খবরঃ বিজ্ঞপ্তির