বিএনপি মনে করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের শাসন ভার নেবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
বিএনপি যে কোনো সময় নাশকতা করতে পারে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, বিএনপি মনে করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের শাসন ভার নেবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মৌলভীবাজারে জঙ্গি আটক প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি সব সময় বলে এসেছি, আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করেছি। আমরা কিন্তু কখনো বলিনি নির্মূল করেছি। জঙ্গিরা মাঝে মাঝে তাদের অবস্থান প্রকাশ করার জন্য চেষ্টা করে কিন্তু এগুলো সবই ব্যর্থ চেষ্টা।

তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী সব সময় সক্রিয় আছে। কিছু দিন আগে মৌলভীবাজার জেলায় যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা দেখেছেন। আমি মনে করি, দুএক সময় মাঝে মাঝে এমন করলেও আমাদের পুলিশ-গোয়েন্দা সংস্থা সজাগ আছে। অনলাইন।

নির্বাচনকে ঘিরে জঙ্গিরা কি নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সম্ভাবনা আমাদের কাছে নেই। আমরা সব সময় বলে থাকি, একদম নির্মূল হয়নি। মাঝে মাঝে এরা একটু সংগঠিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে।