জাতীয় শোক দিবসে খুলনা নগর আ’লীগের বিভিন্ন কর্মসূচি

শোকাবহ আগস্টে ৪০দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৮টায় শোক র‌্যালি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া, মন্দির-প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়ে দিনব্যাপি কোরআন খানি এবং প্রত্যেক ইউনিট অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, উল্লেখিত কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।খবরঃ বিজ্ঞপ্তির