জাতীয় শোকদিবস উপলক্ষ্যে কেইউজের তিন দিনের কর্মসূচি ঘোষণা

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে
খুলনা সাংবাদিক ইউনিয়নের তিনদিনের কর্মসূচির ঘোষনাকরা হয়।
কর্মসূচির প্রথম দিনে ‘শোধকরো ঋণ অনন্ত ক্রন্দনে’ শীর্ষক সেমিনার আজ
সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব হুমায়ন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতিরজনকের ভ্রাতুষ্পুত্র ও
সংসদ সদস্য খুলনা-২ জননেতা সেখ সালাউদ্দিনজুয়েল। অনুষ্ঠানে মান্যবর অতিথি
হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক
ছাত্রনেতা এ্যাড: সাইফুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
মহাসচিব দীপ আজাদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,
খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন
মিন্টু, খুলনা সংবাদপত্র পরিষদেও সভাপতি মোহাম্মদ আলীসনি ও খুলনা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাপ্রমুখ।কর্মসূচির দ্বিতীয় দিন ১৪ই
আগস্ট সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবস্থ জাতির পিতার ভাষ্কর্যে শহীদদের স্মরণে
মোমবাতি প্রজ্বলন। তৃতীয় দিন ১৫ই আগস্ট বেলা ১১ টায় জাতির পিতার
ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির