বটিয়াঘাটা থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে
বটিয়াঘাটা থানা এলাকা হতে ৫০০ গ্রাম
গাঁজাসহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে গতকাল রাত ৯টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামস্থ জনৈক শফিউল আলম লিটন এর
বসতবাড়ীর পশ্চিম পাশে খুলনা হইতে বটিয়াঘাটাগামী পাকা রাস্তার উপর
থেকে মোঃ সোহাগ বয়াতি (২২) কে ৫০০ গ্রাম
গাঁজাসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে এসআই/ আল আমিন
বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন।