আ’লীগনেতা এস এম এ রবের ২৩ তম শাহাদৎ বার্ষিকী আজ

আজ ১১ আগস্ট শুক্রবার খুলনার আওয়ামী লীগ
মনোনীত সাবেক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম এ
রবের ২৩ তম শাহাদৎ বার্ষিকি। এ লক্ষে শহীদ এসএমএ রব স্মৃতি
পরিষদের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি
মধ্যে রয়েছে আরাফাত আবাসিক আপ্রকল্প জামে মসজিদ ও
মাদ্রাসায় কুরআন খানী। বেলা ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর
জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বাদ যোহর নিউ মার্কেট
সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে আলোচনা, দোয়া ও মিলাদ
মাহফিল। একই সময়ে সোনাডাঙ্গা আবাসিক জামে মসজিদে
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহত্তর নোয়াখালী
জনকল্যান সমিতি ও মরহুমের পরিবার থেকে নানা কর্মসূচি
গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ
জানিয়েছেন এসএমএ রব স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ¦ চ.ম
মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।খবরঃ বিজ্ঞপ্তির