বটিয়াঘাটা থানা এলাকা হতে ইয়াবাসহ এক কিশোর গ্রেফতার

প্রতিবেদকঃ
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ২৫ (পঁচিশ পিচ) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন গ্রেফতার।

ফতকাল বেলা ১১ টা ২০ মিনিটের দিকে
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল , বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বটিয়াঘাটা রাঙ্গেমারী সাকিনস্থ জনৈক নির্মল গোলদার এর বসত বাড়ীর পশ্চিম পাশে চক্রাখালী হতে স্কুলভিটাগামী ইট সলিং রাস্তার উপর থেকে সাগর শেখ (১৮)কে ২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে এসআই/ আল আমিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন।