আমি নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করবোঃ নৌকা প্রার্থী খালেক

 

নিউজ ডেস্কঃ
খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমি নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করবো। আওয়ামী লীগ সব সময়ই এই দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। আমি ওই দলের একজন সদস্য হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সেই কাজটিই করবো। তিনি আরো বলেন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে আমি এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি স্থাপনে কাজ করেছি। আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ সমাজের কর্মস্থানের জন্য এই কাজগুলি করেছি। এই সকল কর্মসংস্থান সৃষ্টির সব কাজ এখনও শেষ করতে পারিনি। আমাকে আরেকবার সুযোগ দিলে আমি যত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিবো, ইনশাল্লাহ।
গতকাল বুধবার নগরীর ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডে এবং ডাকবাংলা এলাকা দিনের প্রথমার্ধে এবং বিকালে নিরালায় খুলনাস্থ ডুমুরিয়াবাসীর সাথে মতবিনিময় ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।