খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন
প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাই সরকারের উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে
রেখেই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নতিতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু
কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বিনামূল্যে বই
বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন
নির্মাণসহ নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
সিটি মেয়র আজ মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতা করছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার
পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যায় অভ্যস্থ করতে হবে। খেলাধুলা
শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মানসিক উৎকর্ষ সাধন, ব্যক্তিগত স্বাস্থ্য
পরিচর্যা ও তাদের সু-স্বাস্থ্য নিশ্চিত করে। সে কারণে লেখাপড়ার পাশাপাশি
শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে সিটি মেয়র শিক্ষক ও
অভিভাবকদের প্রতি আহবান জানান।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
এস এম মোর্শেদ আহেম্মদ মনি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর এস এম
খুরশিদ আহম্মেদ টোনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার,
বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন ও ১৩নং
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন। স্বাগত
বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম। স্কুলের শিক্ষক,
অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।
পরে সিটি মেয়র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।খবরঃ বিজ্ঞপ্তির