সাংবাদিক শেখ কামরুল আহসানের মাতার মৃত্যুতে খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক শেখ কামরুল আহসানের মাতা ছাত্তারুন্নাহার (৮৫) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু  ও আশরাফুল ইসলাম নূর।

সাংবাদিক শেখ কামরুল আহসানের মাতা আজ শুক্রবার দুপুর ১টায় সোনাডাঙ্গা ১ম ফেজে  অবস্থিত অস্থায়ী বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমার নামাজে জানাজা শুক্রবার আসর বাদ সোনাডাঙ্গা ১ম ফেজ, বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁর স্থায়ী ঠিকানা মোল্লাহাট, চুনখোলা ইউনিয়ন, কাচনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

ফটো জার্নালিস্ট এসোসিশনের শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিশন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবাহের সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসান-এর মাতা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন এ্যাসোসিশন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিশন খুলনা’র সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল হোসেন, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বাপ্পী খান, হেলাল মোল্লাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

খবরঃ বিজ্ঞপ্তির