মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দুই দিনের সফরে আগামী ২৭ ডিসেম্বর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন, সকাল ১১টায় রূপসা জাবুসা টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড পরিদর্শন এবং দুপুর সাড়ে ১২টায় বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী মৎস্য ঘের পরিদর্শন করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় খুলনা শ্রিম্প টাওয়ারে (বিএফএফইএ) রপ্তানিকারকদের সাথে মতবিনিময় ও বিকাল পাঁচটায় খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি পরিদর্শন করবেন।
উপদেষ্টা ২৮ ডিসেম্বর সকাল ১১টায় মোংলা দুবলার চরে শুটকি পল্লী পরিদর্শন ও জেলেদের সাথে মতবিনিময় করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে মোংলা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির