খুলনায় ভিডিপি অ্যাডভান্সড কোর্স (পুরুষ) ১ম ধাপ প্রশিক্ষণ শুরু

খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
ইলাইপুর রুপসা খুলনায় গতকাল (বুধবার} সকাল ১১ টায় ২৮ দিন ব্যাপী ৯৮ জন
ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্সে উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সহকারী পরিচালক খুলনা আনসার ব্যাটলিয়ন (৩ বিএন) মোহাঃ
রেজাউল হোসেন।
উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে
বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব
জীবনে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলস্বী হবেন এবং দেশের উন্নয়ন ঘটাতে
সহায়তা করবেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইদুল
ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির