খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমি’র সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদের মাতা সুফিয়া বেগম (৯৫) আজ সোমবার সকাল ১১.২৫ মিনিটের দিকে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বিশারীঘাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
আজ সোমবার বাদ এশা নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, নাতি-নাতনী, আত্নীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির