খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের মেম্বার লাউঞ্জে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুর্শিদা আক্তার রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও এ এইচ এম শামিমুজ্জামান, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।
উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রহিমা জালাল, আরিফা জাহান, পরিচালক দিলরুবা লিপি, শাহানারা ইয়াসমিন, হাসিনা বেগম, কানিজ ফাতেমা, খুরশিদা আক্তার, চেম্বারের সচিব কাজী জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির