শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের খুলনার সফরসূচি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে আজ ৬ সেপ্টেম্বর রাতে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৭ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনার দৌলতপুর রেলিগেটস্থ এ্যাডামস মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ১ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ৮ সেপ্টেম্বর বিকাল চারটায় যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং বাদ মাগরিব দৌলতপুরের রেলিগেটস্থ এ্যাডামস মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ৩ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ৯ সেপ্টেম্বর দৌলতপুর শেখ মতিয়ার রহমান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ৫ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় মহেশ^রপাশা সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।খবরঃ বিজ্ঞপ্তির