১৪ মাস পর আবারও নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত

সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ

সিলেটে দীর্ঘ প্রায় ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর এনজিওগ্রাম করার পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত হলে পরে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।