হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

ফাইল ছবি।

বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৭ ধারা অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতীত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ৮ ও ১০ ধারা অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান আবাসিক হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করছে, যা উক্ত আইনের পরিপন্থী। এ কাজের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ এর ৭ ধারা আনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ ব্যতীত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার জন্য অতিজরুরি নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির