স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম কাল খুলনা আসছেন

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এক দিনের সফরে আগামীকাল ৪ ফেব্রুয়ারি খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ান, বাংলাদেশ বর্ডার গার্ড ও আনসার-ভিডিপি কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে তিনি রাজশাহীর উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির