স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ৪ দিনে ১৫ হাজার টন এসেছে

নিউজ ডেস্কঃ
দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ।

গত চার দিনে ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ দেশে এসেছে। উল্লেখ্য, আড়াই মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর সোমবার (০৫ জুন) দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

জানা গেছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ১৫ হাজার মেট্রিক টন। অনলাইন।

বর্তমানে বাজারে প্রতি পাল্লা (পাঁচ কেজি) পাবনার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকা থেকে ৪০০ টাকা, যা কেজিতে পড়ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা। ফরিদপুরের পেঁয়াজের পাল্লা বিক্রি করা হচ্ছে ৩১০ টাকা থেকে ৩৪০ টাকা, যা কেজিতে পড়ছে ৬২ থেকে ৬৮ টাকা। রাজশাহীর পেঁয়াজের পাল্লা বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকা, যা কেজিতে পড়ছে ৭৫ টাকা। এছাড়া আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩২৫ টাকা, যা কেজিতে পড়েছে ৬৫ টাকা।